ভাষা শহিদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

ভাষা শহিদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১০:২৫

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বায়ান্ন’র অমর একুশের পথ ধরেই ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের চেতনা ও দেশপ্রেম ধারণ করে ৩০ লাখ শহিদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে মুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় এক স্বাধীন রাষ্ট্র।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading