ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১০:২৫

বায়ুদূষণের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ু দূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর আজ ১৬৫।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

দূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দিল্লি স্কোর ১৯১ অর্থাৎ সেখানকারও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর ১৬৮ অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখান্ত। আর পঞ্চম অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading