বিষাক্ত মদে স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

বিষাক্ত মদে স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৩০

বিষাক্ত মদপানে পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

গত বুধবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারী ) তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন নাহার বলেন, নাহিদ আলমকে বুধবার রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

একই থানার আরেক উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, নজমুল আহসানকে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাদের মৃত্যুর সনদে অ্যালকোহল পয়জনিং লেখা ছিল। বুধবার তারা বাসায় মদপান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

বিষয়টি তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে।

জানা যায়, মিরপুর-২ নম্বর অফিসার্স কোয়ার্টারে থাকতেন তারা। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

নাজমুলের গ্রামের বাড়ি মাগুড়া সদর উপজেলায়।

ইউডি/ এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading