বঙ্গবন্ধু অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাপটি তৈরি করেছে দুর্বার টেকনোলজিস লিমিটেড।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে অ্যাপটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
উদ্বোধনীতে শেখ হাসিনা উল্লেখ করেন, এই অ্যাপের মাধ্যমে সহজেই মানুষ জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
এ সময় তিনি এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো সুমন মিয়া প্রমুখ।
ইউডি/এআর

