রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:৫৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় তাদের হেফাজত থেকে ৩৯৫ পিস ইয়াবা, ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২১০ গ্রাম হেরোইন, ৩৬ টি ইনজেকশন ও ৩০ টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading