রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব: জ্বালানি তেলে অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব: জ্বালানি তেলে অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৫৫

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সবসময় কৃষকবান্ধব এবং চিন্তা করেন কীভাবে উদ্ভাবন করা যাবে। সাধারণ মানুষ ও কৃষকদের সাহায্য করা যায় কীভাবে- ওনার সমস্ত পরিকল্পনার এই মূল দর্শন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি এলাকায় সৌর বিদ্যুৎচালিত সেচ পাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় সোলার ইরিগেশন (সেচ) হচ্ছে, এটার অনেক ভবিষ্যত আছে। বিভিন্ন সময় পৃথিবীতে যে যুদ্ধ বিধ্বস্ত শুরু হয় তার প্রভাব আমাদের ওপরও পড়ে। ইউক্রেন যুদ্ধের জন্য গত ৩ বছরে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার লেগেছে। এতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়েছে। না হলে কিছুই হতো না। এখান থেকে একটি শিক্ষা হলো যে আমরা যত বেশি স্বনির্ভর হতে পারবো জ্বালানির বিষয়ে।

পরে তিনি এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাষীশ চক্রবর্তী, সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রকল্পের পরিচালক সাকিল ইবনে সাঈদ প্রমুখ। তৌফিক-ই-ইলাহি বলেন, সূর্যের মাধ্যমে সোলার ইরিগেশনকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, কৃষকের জন্য সাশ্রয় হবে এবং কৃষিতে বিরাট বিপ্লব ঘটানো সম্ভব। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে স্বনির্ভরতা অর্জন করতে পারবো। নিজেদের স্বাবলম্বী করতে আমরা সারা দেশে এটি ছড়িয়ে দিতে চাই। এটা প্রধানমন্ত্রীও চান।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading