ভিকারুননিসার শিক্ষক মুরাদ হোসেন ২ দিনের রিমান্ডে

ভিকারুননিসার শিক্ষক মুরাদ হোসেন ২ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:০৫

যৌন নির্যাতনের অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ওই শিক্ষকের ৭ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। পরে সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তাছাড়া তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত হয় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

এদিকে গত রবিবার (২৫ ডিসেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading