৮ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

৮ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২২:৪০

দিনাজপুর জেলার বোচাগঞ্জে ৮ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগ- ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (বড়মাঠ) বোচাগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে ও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পাঁচ দলের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করে প্রতিচ্ছবি ডিজিটাল এর দেওয়া ১১৯ রানের টার্গেট ১৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় উত্তর কৃষ্ণপুর গণগ্রন্থাগার। ম্যান অব দ্যা ম্যাচ উত্তর কৃষ্ণপুর গণগ্রন্থাগারের দিলীপ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আবু তাহের মোঃ মেসবাহুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ডালিম সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সিনিয়র সভাপতি মোঃ আব্দুস সবুর, বোচাগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরল আনোয়ার চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক (রাসেল) সহ প্রমূখ ব্যাক্তিবর্গ।

ইউডি/কেএস/লিখন বনিক শুভ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading