জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণে প্রজ্ঞাপন জারি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১ মার্চ, ২০২৪, আপডেট ১৩:০০
জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সংক্রান্ত ১০টি বিবেচ্য বিষয় দিয়ে হিসাব-নিকাশ করে স্বয়ংক্রিয়ভাবে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
চলতি মার্চ থেকেই জ্বালানির মূল্য সমন্বয় করতে হবে। এরপর নতুন সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত প্রতি মাসেই জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হবে।স্বয়ংক্রিয়ভাবে জ্বালানির মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় যেসব বিষয় বিবেচনায় নেওয়া হবে, সেগুলো হলো-
ডিজেল-কেরোসিনের স্বয়ংক্রিয় বিক্রয় মূল্য = পণ্য মূল্য+আমদানি শুল্ক, অগ্রিম আয়কর ও আমদানি পর্যায়ে ভ্যাট+অপারেশনাল ব্যয়+আর্থিক, প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়+বিপিসির মার্জিন+ভ্যাট+বিক্রয় ও বিতরণ খরচ।
অকটেনের স্বয়ংক্রিয় বিক্রয় মূল্য = পণ্য মূল্য+আমদানি শুল্ক, অগ্রিম আয়কর ও আমদানি পর্যায়ে ভ্যাট+অপারেশনাল ব্যয়+আর্থিক, প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়+বিপিসির মার্জিন+আলফা+ভ্যাট+ বিতরণ খরচ।
স্বয়ংক্রিয় মূল্য কাঠামো বলতে পূর্ববর্তী মাসের বা একটি নির্দিষ্ট সময়ের আন্তর্জাতিক বাজার মূল্যের চলমান গড়ের ভিত্তিতে জ্বালানি তেলের আমদানি ব্যয়, সংশ্লিষ্ট সময়ের ডলারের গড় বিনিময় হার, শুল্ক-কর, বিপিসির মার্জিন ও আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় নিয়ে মূল্য ঠিক করা হবে।
ইউডি/কেএস

