গাজায় ২৫ হাজারের বেশি নারী-শিশুকে হত্যা করেছে ইসরায়েল: লয়েড অস্টিন

গাজায় ২৫ হাজারের বেশি নারী-শিশুকে হত্যা করেছে ইসরায়েল: লয়েড অস্টিন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১ মার্চ, ২০২৪, আপডেট ১৯:৩০

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েল ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। যদিও ইসরায়েলি বর্বর হামলায় নিহতের মোট সংখ্যা ইতোমধ্যেই ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অবশ্য গাজায় ইসরায়েলের নিরলস বর্বর হামলা এখনও চলছে এবং এতে করে প্যালেস্টাইনিদের প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ২৫ হাজারেরও বেশি প্যালেস্টাইনি নারী ও শিশুকে হত্যা করেছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন। এএফপি বলছে, গত বৃহস্পতিবার মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানির সময় গাজায় ইসরায়েলি হামলায় প্যালেস্টাইনি নারী ও শিশুদের হত্যার পরিসংখ্যান জানতে চাওয়া হয় লয়েড অস্টিনের কাছে। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি ২৫ হাজারেরও বেশি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading