সিন্ডিকেটের মাধ্যমে যারা মানুষকে কষ্ট দেয় তারা দেশবিরোধী: বাহাউদ্দিন নাছিম

সিন্ডিকেটের মাধ্যমে যারা মানুষকে কষ্ট দেয় তারা দেশবিরোধী: বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ । রবিবার, ০৩ মার্চ, ২০২৪, আপডেট ১৮:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সব ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত না। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেয়— তাদের বিপক্ষে আমরা সবসময় সোচ্চার। তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা দরকার। যারা মজুত ও কৃত্রিম সংকট তৈরি করে, বেশি মুনাফা করে, তারা দেশবিরোধী ও দেশদ্রোহী। এদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আওয়ামী লীগ ও সরকার তার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।রবিবার (০৩ মার্চ) মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ফরুক ইকবালের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌচাক চৌরাস্তা মোড়ে স্থাপিত শহীদ ফারুক ইকবাল স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সরকার আন্তরিকভাবে দ্রব্যমূল্য কমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আন্তরিকতার কোনও অভাব নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষ কষ্টে আছে, এটি আমরা স্বীকার করে নিয়েই দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছি। যারা মানুষের দুঃখ-কষ্টকে নিয়ে রাজনীতি করে, মানুষকে বিপদগামী করতে চায়, তাদের হাত থেকেও দেশের মানুষ মুক্তি পেতে চায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত ফৌজদারি অপরাধ করায় পুলিশ দেখলে ভয় পায়। এটা খুব স্বাভাবিক বিষয়। এদের নেতারা আবার বড় বড় কথা বলে। তারা বলে পুলিশ ছাড়া আসলে নাকি তারা আওয়ামী লীগকে দেখিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু বিএনপি নেতাদের এক ধরনের ফোবিয়ায় পরিণত হয়েছে। তারা পুলিশকে ভয় পায় বলে বারবার পুলিশের ওপর দোষ চাপায়। যারা অপরাধী, তারাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading