খাদ্যবান্ধব কর্মসূচি: চাল বিতরণ চলবে ১০ মার্চ পর্যন্ত

খাদ্যবান্ধব কর্মসূচি: চাল বিতরণ চলবে ১০ মার্চ পর্যন্ত

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ মার্চ, ২০২৪, আপডেট ১৫:২৫

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেড় লাখ টন চাল আগামী ১০ মার্চের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (০৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আমাদের খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলতো। কিন্তু যেহেতু রমজান মাস শুরু হবে তাই এই কর্মসূচি আমরা ১০ মার্চের মধ্যে শেষ করব। ১০ মার্চের মধ্যে আমরা ডিলারদের মাধ্যমে দেড় লাখ টন চাল বিতরণ করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চালের মিল মালিকদের নিয়ে আমাদের এরইমধ্যে বৈঠক শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ে। এছাড়া চালের মজুতবিরোধী যে অভিযান আমরা করেছি তাতে আমরা অনেকটাই সফল হয়েছি। আজকে ডিসিদেরকে এমন বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading