উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ মার্চ, ২০২৪, আপডেট ১৮:৪০

উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি আমাদের দলীয় সিদ্ধান্ত। তাই দলের এ সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নেবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অতীতের মতোই ওই নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে।

সোমবার (০৪ মার্চ) বগুড়ার শেরপুর উপজেলায় দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এর আগে উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে আব্দুল মতিনের বাড়িতে যান তিনি। সেই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রী লাইলী বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন রিজভী।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading