বিএনপি-জামায়াত সন্ত্রাস সৃষ্টি করতে চায়: নাছিম

বিএনপি-জামায়াত সন্ত্রাস সৃষ্টি করতে চায়: নাছিম

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ মার্চ, ২০২৪, আপডেট ১৮:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠুক-বিএনপি জামায়াত তা মেনে নিতে পারে না। এরা আমাদের মমতাবোধকে নষ্ট করে দিয়ে ভাইয়ে-ভাইয়ে হানাহানির মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করতে চায়। সোমবার (০৪ মার্চ) সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজকে বাংলাদেশের সব চেয়ে বড় চ্যালেঞ্জ হলো-দেশবিরোধী বিএনপি-জামায়াত। এরা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এরা কোনও কাজ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তার এ চলার পথকে এরা বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এরা বারবার আমাদের অর্থনীতির ওপর আঘাত আনতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। তারইধারাবাহিকতায় আজকে বাংলাদেশের শিশু থেকে কিশোর সর্বস্তরের সর্বোচ্চ পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আগামী দিনে অবদান রাখার জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও নিজেদের শারীরিকভাবে সুস্থ রাখতে হবে। শুধু মাত্র লেখাপড়া শিখে একজন মানুষ সুস্থ ও মননশীল মানসিকতার অধিকারী হয় না। তাকে সব দিক দিয়ে শারীরিক ও মানসিকভাবে তৈরি হতে হয়। নাছিম বলেন, আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ছাত্র হতে হবে। আজকের স্মার্ট ছাত্রই আগামী দিনের স্মার্ট নাগরিক হবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading