চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪, আপডেট ১৬:৪০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে সরকারকে সহযোগিতা করবে।

মঙ্গলবার (৫ মার্চ) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও অয়েন (yao wen) এর সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের সাথে চীনের ইনভলভমেন্ট রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে চীনের অনেকগুলো প্রকল্প আছে; সেগুলো এক্সপিডাইট করা। বিশ্বের মন্দা অর্থনীতি মোকাবিলা করা; বাংলাদেশের অর্থনীতির সাথে থাকার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন চীন থেকে ছয়টি জাহাজ সংগ্রহ করেছে আরো চারটি জাহাজ সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই জাহাজগুলোর কিললেয়িং হবে। এরপর আরো দু’টি জাহাজ সংগ্রহ করা হবে। পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে চীনের বিনিয়োগের আগ্রহ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ইকনোমি বেড়ে যাচ্ছে। মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভাল ভূমিকা পালন করছে। বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর এক্সপানসনে বাংলাদেশ সহযোগিতা চাইলে-চীন সহযোগিতা করবে। আন্তর্জাতিক নৌ সংস্থায় বাংলাদেশ জয়লাভ করায় চীন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading