যৌথ উদ্যেগে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রাশিয়া-চীন

যৌথ উদ্যেগে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রাশিয়া-চীন

উত্তরদক্ষিণ । বুধবার , ০৬ মার্চ, ২০২৪, আপডেট ১২:১৫

চীনের সঙ্গে যৌথ উদ্যেগে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে রাশিয়া। ২০৩৩ থেকে ২০৩৫ সালের মাঝে এই উদ্যেগ বাস্তবায়নের কথা জানিয়েছেন রুশ মহাকাশ হবেষণা সংস্থা রোসকসমসের প্রধান ইউরি বোরিসভ। কোনো একদিন চাঁদে মানুষের বসবাস শুরু করবে এই ধারণাকে কেন্দ্র করে চাঁদে যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও চীন। খবর রয়টার্স।

বোরিসভ এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, চীন এবং রাশিয়া চাঁদে যৌথ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যৌথভাবে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাঠানো এবং স্থাপনের কথা ভাবছে।

তিনি বলেছেন, আমরা গুরুত্বের সঙ্গে ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভাবছি। এক্ষেত্রে আমরা আমাদের চীনা সহকর্মীদের সঙ্গে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, ভবিষ্যতে চাঁদে বসতি স্থাপন হলে সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল যথেষ্ট নয়। তাই তারা পারমাণবিক শক্তির কথা ভেবেছেন।

এই বিদ্যুৎ কেন্দ্রটি মানুষের স্পর্শ ছাড়াই স্থাপন করতে হবে বলে জানিয়েছেন তিনি। তাই পারমাণবিক শক্তিতে চালিত একটি মালবাহী মহাকাশযান তৈরির পরিকল্পনাও করছে রাশিয়া।

এর আগে বেশ কয়েকবার মহাকাশে উচ্চাকাঙ্ক্ষীর কথা জানালেও সফলতার মুখ দেখেনি রাশিয়ার বিজ্ঞানীরা। এছাড়া চীন গত মাসে জানিয়েছে, তারা চাঁদে প্রথম চৈনিক মহাকাশচারী পাঠাতে চায় ২০৩০ সালের মধ্যে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading