১৬ দিন পর খুলে দেওয়া হলো পোস্তগোলা সেতু

১৬ দিন পর খুলে দেওয়া হলো পোস্তগোলা সেতু

উত্তরদক্ষিণ । শনিবার, ০৯ মার্চ, ২০২৪, আপডেট ১০:৩৫

টানা ১৬ দিন সংস্কার কাজ শেষে আজ থেকে খুলে দেওয়া হয়েছে পোস্তগোলা সেতু। শনিবার (৮ মার্চ) সকাল থেকে খুলে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সেতুটি।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের রাজধানীতে অন্যতম প্রবেশদ্বার খ্যাত এই সেতুর সংস্কার কাজ শুরু হয় ২২ ফেব্রুয়ারি থেকে। কার্যক্ষমতা বাড়াতে সেতুটি সংস্কারে কাজ করে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহাকারী যানবাহনগুলোকে বিকল্প সেতু অর্থাৎ বাবু বাজার সেতু দিয়ে চলাচল করে। সংস্কার কাজ চলে ৮ মার্চ পর্যন্ত। এরপর ৯ মার্চ সকাল থেকে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

২০২০ সালের জুনে বুড়িগঙ্গার সদরঘাটে ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড। পোস্তগোলা সেতুর নিচ দিয়ে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাওয়ার সময় ধাক্কা দেয়। এতেই ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। এরপর দফায় দফায় করা হয় সংস্কার। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি শেষে সংস্কার কাজ শুরু হয়। চলে ৮ মার্চ পর্যন্ত।

সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান গণমাধ্যমে জানান, মাইক্রো কংক্রিট দিয়ে সংস্কার করা হয়েছে পোস্তগোলা সেতুর ক্ষতিগ্রস্ত দুটি গার্ডার। এর ফলে আয়ুস্কাল শেষ না হওয়া পর্যন্ত আর সেতুর সংস্কার কাজে হাত দিতে হবে না।

শনিবার সকাল ছয়টায় সেতুটি খুলে দেওয়া হলেও সেতুর কাজ পু‌রোপু‌রি শেষ হয়‌নি। সেতুটি রক্ষণা‌বেক্ষ‌ণে‌র কাজ আজও চল‌ছে। সেতুর মাঝখা‌নে ডাইভারশন‌ দেওয়ায় ঢাকা থে‌কে বের হওয়ার লাইনে গাড়ির জট লেগে গেছে। তবে ঢাকায় প্রবেশের লাইনে কোনো যানজট নেই।

‌সেতুর মাঝ বরাবর ঢালাই কা‌জের জন‌্য নু‌ড়ি পাথর ট্রাক দি‌য়ে জমা কর‌তে দেখা গে‌ছে। শ্রমিকরা সেগু‌লো বি‌শেষ সিঁড়ি দি‌য়ে নি‌চের দি‌কে নি‌য়ে যা‌চ্ছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading