সবাই থাকুক না আমার ভালোবাসা হয়ে: জায়েদ খান

সবাই থাকুক না আমার ভালোবাসা হয়ে: জায়েদ খান

উত্তরদক্ষিণ । শনিবার, ০৯ মার্চ, ২০২৪, আপডেট ১৫:৩০

জায়েদ খান বিয়ে করলে মন ভেঙে যাবে অগণিত নারীর। এমনটা মনে করেন তিনি। সেকারণেই আজও সিঙ্গেল আছেন। কেননা নিজের একার জীবন সুখী করে অসংখ্য ভক্তের হৃদয় ভেঙে দেওয়ার পক্ষে নন তিনি। একাধিকবার কথাগুলো বলেছেন এ নায়ক।

এবার ফের বিয়ের প্রসঙ্গ তুললে একই সুরে জায়েদ বলেন, ‘এত নারীর মাঝে বিশেষ কাউকে আপন করে নিতে সাহস করছি না। তাহলে বাকি নারী ভক্তদের মন ভেঙে যাবে। সবাই থাকুক না আমার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে!’

কিন্তু বিয়ে তো করতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য হলেও। সেটি কবে— জানতে চাইলে জায়েদ বলেন, ‘ইনশাআল্লাহ দেখা যাক। বিয়ে তো স্রষ্টার হাতে। তিনি যখন করাবেন তখন হবে। নিশ্চয়ই সেটা সুন্দরভাবে করব। তবে শিরোনাম হতে চাই না অনেকগুলো বিয়ে করলেন জায়েদ খান। একটা বিয়ে নিয়েই সুন্দরভাবে কাটাতে চাই।’

মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading