টি-টোয়েন্টি সিরিজ হার: এবার ওয়ানডে চ্যালেঞ্জ

টি-টোয়েন্টি সিরিজ হার: এবার ওয়ানডে চ্যালেঞ্জ

উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৫:৪৫

ঘরের মাটিতে খেলতে নেমে টি-টোয়েন্টি সিরিজ হারের সঙ্গে টাইগার বাহিনীর সামনে এবার নতুন পরীক্ষা। নামতে হবে চট্টগ্রামের সাগরিকায়,তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বন্দর নগরীতে পৌঁছে গেছে দুই দল। শান্তদের জন্য নতুন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

ওয়ানডে সিরিজ নিয়ে টাইগার কাপ্তান শান্ত বলেছিলেন, সামনে আমরা কীভাবে খেলব, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রথম ওভারগুলো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিতে পারি। ওয়ানডে ভিন্ন ফরম্যাট এবং আমরা সেই সিরিজের জন্য অপেক্ষায় আছি। তবে সেই অপেক্ষা যে সুখকর হবে, সেটি হলফ করে বলে দেওয়া কঠিন। অন্তত লাল-সবুজের প্রতিনিধিদের বিগত পরিসংখ্যান কিছুটা হলেও কপালে চিন্তার ভাঁজ ফেলবে। এখন পর্যন্ত ৫৪ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। যেখানে লঙ্কানদের ৪২ জয়ের বিপরীতে বাংলাদেশের রয়েছে কেবল ১০টি। তাদের মধ্যকার লড়াইয়ের দুটি ম্যাচে কোনো ফল আসেনি। সবশেষ পাঁচ দেখার তিনটিতেই জয় রয়েছে অতিথিদের। দুটি বাংলাদেশের।

গত বছরের ৬ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে সবশেষ দেখা হয়েছিল টাইগার-লায়নের। সেই ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। তবে ম্যাচটিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটের ঘটনা নিয়ে মূল খেলার থেকে আলোচনা-সমালোচনা বেশি হয়েছিল। সেই টাইমড আউটের ইস্যু থেকে এখনো বের হতে পারেনি লঙ্কানরা। তাই তো যখনই দলটি সময় পাচ্ছে বাংলাদেশকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে।

ঘরের মাটিতে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে টাইগার বাহিনী। সে দিক থেকে লড়াইটা জমজমাট হতে চলেছে। নতুন অধিনায়ক হিসেবে খানিকটা বাড়তি চাপ নিয়ে মাঠে নামতে হচ্ছে শান্তকে। প্রথম অ্যাসাইনমেন্টে অর্জনটা কী? এমন প্রশ্নই সেই চাপের উৎসস্থল। তবে সেটি খানিকটা কমানোর জন্য মাঠে থাকবেন মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরা। বিপিএলে শিরোপা জয়ের পেছনে মুশফিকের অবদানের কথা সকলেই জেনেছেন। নিজের অভিজ্ঞতাকে শ্রীলঙ্কা সিরিজে কাজে লাগাতে পারলে কিছুটা স্বস্তি মিলবে শান্তরও।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading