জাহাজ ও নাবিকদের মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

জাহাজ ও নাবিকদের মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, আপডেট ১৯:৪০

ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর নাবিকদের মুক্ত করতে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত নেতাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, এখন আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। আমরা পিঅ্যান্ডআই ক্লাবের (সমুদ্রগামী জাহাজের লন্ডনভিত্তিক বীমা প্রতিষ্ঠান পিএন্ডআই ক্লাব) মাধ্যমে জাহাজটিকে এবং জাহাজটির নাবিক যারা তাদেরকে সুস্থভাবে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। আমরা কোন প্রক্রিয়ায় আগাচ্ছি সেটা আমরা বলতে চাই না। এটি জনসম্মুখ প্রকাশ করার বিষয় নয়।

তিনি আরও বলেন, তবে আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ মুক্ত করা। মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে মঙ্গলবার ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। জিম্মি হওয়ার আগেই জাহাজের চিফ অফিসার আতিক উল্লাহ খান এবং নাবিকরা জাহাজের পরিস্থিতি ব্যাখ্যা করে মালিকপক্ষকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা এবং ভয়েস মেইল পাঠান। পরিবারের সদস্যদের সঙ্গেও তারা যোগাযোগ করেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading