পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ মার্চ, ২০২৪, আপডেট ১২:০৫

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) ভোররাতে দেশটিতে এই কম্পন অনুভূত হয়। তবে এতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পবিষয়ক জাতীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ভোররাত ২টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১০৫ কিলোমিটার।

এর আগে গত মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার আগেও জানুয়ারিতে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সূত্র: এনডিটিভি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading