উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপের তফসিল ঘোষণা কাল

উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপের তফসিল ঘোষণা কাল

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ মার্চ, ২০২৪, আপডেট ১৭:৫৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হতে পারে আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ)। বুধবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বৃহস্পতিবার কমিশন সভা রয়েছে। ভোটের তারিখ তো আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল আগামীকাল হতে পারে। ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ৫২টি; মোট ৪৮১টি উপজেলায় ভোট করার কথা রয়েছে।

আগামী ৪, ১৮ ও ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ করতে চায় ইসি। এজন্য প্রথম দফা ভোটের পুর্ণাঙ্গ তফসিল হতে পারে বৃহস্পতিবার।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading