ওয়ানডে বোলার র‍্যাংকিং: সাকিবকে টপকে গেলেন শরিফুল

ওয়ানডে বোলার র‍্যাংকিং: সাকিবকে টপকে গেলেন শরিফুল

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ মার্চ, ২০২৪, আপডেট ১৯:২০

শ্রীলঙ্কার বিপক্ষে সদস্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ সাফল্য পেয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। সিরিজটিতে খেলেননি সাকিব আল হাসান।আর তাতে র‍্যাংকিংয়ে সাকিবকে পেছনে ফেলে ওয়ানডেতে বাংলাদেশের এক নম্বর বোলার এখন শরিফুল।

লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে শরিফুল বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন। ১১ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ২৪ নম্বরে। আর সিরিজে না খেলা সাকিব ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩১তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুলের মতো বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। সিরিজে ৪ উইকেট নেওয়া মিরাজ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি আরেক পেসার মোস্তাফিজুর রহমান। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ৯ ওভারে ৩৯ রান খরচে নেন ২ উইকেট। আর তাতেই ৫ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন তিনি। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ৮ উইকেট নিয়ে এগিয়েছেন ২৭ ধাপ। তার বর্তমান অবস্থান ৪২ নম্বরে।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। আর ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। অপরিবর্তিত রয়েছে সাকিব আল হাসানের অবস্থানও (দুইয়ে)।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading