বোচাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বোচাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, আপডেট ২৩:৫৫

২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের ন্যায় মঙ্গলবার (২৬ মার্চ) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায়ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে দিবসটি।

দিবসটির প্রথম প্রহরে সেতাবগঞ্জ স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন- বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বোচাগঞ্জ থানা, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহের অঙ্গ ও সহযোগী সংগঠন, আব্দুর রউফ চৌধুরী ফাউন্ডেশন, বোচাগঞ্জ প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ।

শ্রদ্ধাঞ্জলি শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড়মাঠ) কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার হোসেন ও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক (রাসেল)। পরবর্তীতে বিভিন্ন সরকারি বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান সমূহের কুচকাওয়াজ ও সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

ইউডি/কেএস/লিখন বনিক শুভ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading