জাহাজের ধাক্কায় ধসে পড়ল বাল্টিমোর সেতু, মানুষ ও বহু গাড়ি নদীতে

জাহাজের ধাক্কায় ধসে পড়ল বাল্টিমোর সেতু, মানুষ ও বহু গাড়ি নদীতে

উত্তরদক্ষিণ । বুধবার, ২৭ মার্চ, ২০২৪, আপডেট ০৬:৩০

আমেরিকার বাল্টিমোর শহরের ফ্রানসিস স্কট কি সেতুর সাথে একটি জাহাজের সংঘর্ষে হয়েছে। এতে সেতুটি ধসে পড়েছে বলে জানিয়েছে মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ। আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এই দুর্ঘটনায় অন্তত ২০ জন ও বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে গেছে বলে জানা গেছে। জরুরি অবস্থা জারি করেছে মেরিল্যান্ড কর্তৃপক্ষ। তিন কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে স্থানীয় যান চলাচল।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের সেতুটিতে ধাক্কা দেয়া নিছক দুর্ঘটনা। এর পেছনে কোনো সন্ত্রাসী কার্যক্রমের ইঙ্গি পাওয়া যায়নি। আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও একই মত পোষণ করেছে।
বাল্টিমোর শহরের দমকল বাহিনীর যোগাযোগ পরিচালক কেভিন কার্টরাইট বিবিসিকে জানান, ‘একটি বড় জাহাজের’ ধাক্কায় সেতুটি প্যাটাপস্কো নদীতে ধসে পড়েছে।

পুলিশের গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে বলেন, ‘আমি নিশ্চিত করে জানাচ্ছি, রাত ১টা ৩৫ মিনিটে বাল্টিমোর শহরের পুলিশকে আংশিকভাবে ধসে পড়া সেতুর বিষয়ে সংবাদ দেওয়া হয়। ফ্রানসিস স্কট কি সেতুর কাছে কর্মীরা পানিতে আটকা থাকতে পারেন।

জাহাজ নিরীক্ষক ওয়েবসাইট মেরিনট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ দালি মঙ্গলবার সকাল থেকে এই সেতুর নিচে আটকা পড়ে আছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading