আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভা আজ
উত্তরদক্ষিণ । শনিবার, ৩০ মার্চ, ২০২৪, আপডেট ০৬:০০
আজ শনিবার (৩০ মার্চ) আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলার নেতা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইউডি/কেএস

