ডিজেলের দাম কমলো, অপরিবর্তিত অকটেন-পেট্রোল

ডিজেলের দাম কমলো, অপরিবর্তিত অকটেন-পেট্রোল

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ মার্চ, ২০২৪, আপডেট ১৬:৪০

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এ দফায় কেবল ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম আগের মতোই রয়েছে। রবিবার (৩১ মার্চ) স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা ১ এপ্রিল (সোমবার) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেন ১২৬ ও পেট্রোলের দাম ১২২ টাকাই রাখা হয়েছে।

এর আগে মার্চ মাসে ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেনের দাম ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading