ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু বুধবার

ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু বুধবার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪, আপডেট ১১:৫৫

ঈদে যেসব মানুষ গ্রামে ফিরবেন, তাদের কর্মস্থলে ফেরাতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের অনলাইনে এ টিকিট কিনতে হবে। যাত্রীদের টিকিট সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল। ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল। ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল। ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল। ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদযাত্রা ও ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading