বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের র‍্যালি

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের র‍্যালি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, আপডেট ০৯:২০

বাংলা নববর্ষ ১৪৩১-কে স্বাগত জানিয়ে র‍্যালি করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। র‍্যালিটি সদরঘাটের বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে বাহাদুর শাহ পার্কে নববর্ষ উপলক্ষ্যে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, মোরশেদ কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading