বোচাগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

বোচাগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৩:২৫

দিনাজপুর জেলার বোচাগঞ্জে ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর বাস্তবায়নে বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রাণীর সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে খামারীদের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা’র সভাপতিত্বে ও মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন পৌর মেয়র মোঃ আসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ মুহাম্মদ আবু কায়েস বিন আজিজ, বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ, খামারি মোহাম্মদ সাইফুল ইসলাম। পরবর্তীতে বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জুলফিকার হোসেন। সমাপনী অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ভেটেনারি অফিসার ডঃ আসিকা আকবর তিশা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হুমায়ুন কবির, বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দীক রাসেল, বোচাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, বোচাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ লতিফুল ইসলাম (ফুল) সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এছাড়াও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে ১৯ এপ্রিল বিনামূলের টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন, ২০ এপ্রিল বিনামূল্যে কৃমিনাশ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন, ২১ এপ্রিল স্কুল ফিডিং কর্মসূচি ও ২২ এপ্রিল প্রাণীরসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইউডি/কেএস/লিখন বনিক শুভ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading