অব্যাহত থাকবে তাপপ্রবাহ: সারা দেশে হিট অ্যালার্ট জারি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৭:০০
সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপে পুড়ছে সারা দেশ। তবে এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর কোনো সুখবর দিতে পারছে না। বরং আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট তথা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে অধিদফতর।
শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়া অধিদফতর থেকে এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। অধিদফতরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এতে সই করেছেন। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুধু তাই নয়, তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
ইউডি/এজেএস

