জরুরি ভিত্তিতে তিন কর্মকর্তাকে বদলি করল ডিএনসিসি

জরুরি ভিত্তিতে তিন কর্মকর্তাকে বদলি করল ডিএনসিসি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, আপডেট ০৭:০০

প্রশাসনিক কাজের স্বার্থ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কথা উল্লেখ করে তিন জন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে বদলি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে তাদের বদলি করেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, বদলি করা কর্মকর্তাদের আদেশ জারির তিন কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ড সচিবকে বদলি করে ১ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে। একইভাবে অঞ্চল ২ এর রাজস্ব বিভাগের হিসাব সহকারীকে ওয়ার্ড ৩ এর ওয়ার্ড সচিব এবং ১ নম্বর ওয়ার্ড সচিবকে অঞ্চল ৮ এর প্রশাসন শাখায় বদলি করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading