চীনের সামনে মাথা নত করবে না ইন্ডিয়া: ইন্ডিয়ার প্রতিরক্ষামন্ত্রী

চীনের সামনে মাথা নত করবে না ইন্ডিয়া: ইন্ডিয়ার প্রতিরক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৫:৩০

ইন্ডিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ইন্ডিয়া ও চীনের মধ্যে আলোচনা ভালো পরিবেশে মসৃণভাবে চলছে এবং ইন্ডিয়া কখনোই মাথা নত করবে না। ইন্ডিয়ান গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।

তিনি আরও বলেছেন যে সামরিক দৃষ্টিকোণ থেকে একটি শক্তিশালী দেশ হয়ে উঠেছে ইন্ডিয়া এবং তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।ইন্ডিয়ায় চীনের প্রভাব প্রসঙ্গে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইন্ডিয়া এখন আর দুর্বল কোনো রাষ্ট্র নয়। সামরিক দিক থেকেও ইন্ডিয়া একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

রাজনাথ সিং চীনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন, আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। তবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে ইন্ডিয়া কোথাও মাথা নত করেনি, কখনো মাথা নত করবেও না।

তিনি আরও বলেন, ইন্ডিয়ার প্রতিরক্ষা খাতে রপ্তানি ২০২৩-২৪ আর্থিক বছরে ২১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এটি সামনে আরও বাড়বে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ২০১৪ সালে আমরা ৬০০ কোটি রুপির প্রতিরক্ষাসামগ্রী রপ্তানি করেছি। আর এই সংখ্যা এখন ২১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। এবং আমি বলতে পারি, এটি আরও বাড়তে যাচ্ছে।

তিনি বলেছেন প্রতিরক্ষা আইটেম যেমন-ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র, বোমা বা ট্যাংক ইন্ডিয়ায় এবং ইন্ডিয়ানদের দ্বারা তৈরি করার ব্যাপারে মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আজ আমরা ১ লাখ কোটি রুপিরও বেশি মূল্যের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অর্জন করেছি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading