অবশেষে এমভি আবদুল্লাহ দেশের পথে

অবশেষে এমভি আবদুল্লাহ দেশের পথে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, আপডেট ১৫:৩০

এক মাসের বেশি সময় জিম্মি দশার পর সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হয়েছে। জাহাজ চলচাল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিটাইম ট্রাফিক এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর ৪টার দিকে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ।

সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটে এমভি আবদুল্লাহ আরব সাগরের ওমান উপসাগরে অবস্থান করছিল। জাহাজটি রাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে জ্বালানি নিয়ে আবার চলতে শুরু করবে এমভি আবদুল্লাহ। জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমভি আবদুল্লাহ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। জলদস্যুর কবলে পড়ার ৪৪ দিন পর দেশের পথে যাত্রা করল এমভি আবদুল্লাহ। আগামী ১২ মে জাহাজটি দেশে পৌঁছাতে পারে। জাহাজে ৫৬ হাজার মেট্রিক টন পাথর আছে।

এর আগে ২৭ এপ্রিল রাত ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দর থেকে কাছাকাছি দূরত্বের মিনা সাকার বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এমভি আবদুল্লাহ। সেখান থেকে জাহাজে পণ্য তোলার পর রোববার দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা সেদিন মালিকপক্ষ জানালেও তা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোরে রওনা হয়েছে এমভি আবদুল্লাহ।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপক‚ল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিকপক্ষ।এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading