জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে সরকার কাজ করছে

জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে সরকার কাজ করছে

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মে, ২০২৪, আপডেট ১৯:২৫

জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার (০৫ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্জ ভন লিন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, প্রায় ৪০ বছর ধরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের সঙ্গে সুইডেন ও সুইডেনের কোম্পানি কাজ করছে। এর মধ্যে এইচঅ্যান্ডএম, আইকিয়া ও লিন্ডেক্স অন্যতম। বাংলাদেশ ও সুইডেন যৌথভাবে তৈরি পোশাক খাতে গ্রিন ট্রানজিশনের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ১২ হাজার ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলমান ও প্রক্রিয়াধীন। ৩ হাজার ২৫৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চলমান এবং আরো ৭ হাজার ৮৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প প্রক্রিয়াধীনছে।

তিনি আরো বলেন, বায়ু বিদ্যুৎ নিয়ে আরও গবেষণা প্রয়োজন, যদিও এরইমধ্যে উইন্ড ম্যাপিং সম্পন্ন হয়েছে। ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ হবে পরিষ্কার বিদ্যুৎ। আমাদের অন্যতম চ্যালেঞ্জ সহনীয় মূল্যে সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা। নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। স্মার্ট গ্রিড এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আরো আধুনিক করা দরকার। সরকার চেষ্টা করছে, জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে।

সাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ড্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লভিসা হোফম্যান উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading