ক্ষমতার উপযুক্ত দল আওয়ামী লীগ নয়: আলাল

ক্ষমতার উপযুক্ত দল আওয়ামী লীগ নয়: আলাল

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ মে, ২০২৪, আপডেট ১৯:২৫

বাংলাদেশের জনগণ সুযোগ পেলে আওয়ামী লীগকে ৪২ বছরের জন্য ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে ২১ বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল, একটা সুযোগ পেলে ৪২ বছরের জন্য তাদের ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দেবে জনগণ। কারণ, ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, এ সরকারটা হচ্ছে পান, মান, জান, সম্মান সবকিছুকে বিসর্জন দেওয়া সরকার। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের কোনো সমস্যার সমাধান হবে না। তাই সংকট উত্তরণে আন্দোলনে এ সরকারকে বিদায় করতে হবে। তিনি আরও বলেন, জনজীবনে আজ অনেক সমস্যা। বাংলাদেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা এ আওয়ামী লীগ সরকারের কারণে দেশের কোনো সমস্যার সমাধান তো হচ্ছেই না, বরং প্রত্যেকটি সমস্যার নতুন শাখা, উপশাখা বের হচ্ছে এবং এ শাখা, উপশাখা বেয়ে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চলছে বাংলাদেশে। সেই দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বিস্ফোরণ, তাদের মধ্যে যে ঘৃণা- এটা থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ তাদের মাথার ওপরে ছাতা হিসেবে ব্যবহার করছে অন্য একটি দেশের বর্তমান সরকারকে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading