মেট্রোরেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

মেট্রোরেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মে, ২০২৪, আপডেট ১৮:৩৫

ঢাকায় মেট্রোরেল যাত্রীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা হতে পারে না, এটি ভুল সিদ্ধান্ত। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ইন্ডিয়ায় ভ্যাট নেই, আমরা কেন করব?

রবিবার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল’ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। যাত্রীদের ওপর ভ্যাট আরোপ করলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আশা করছি, তিনি এটি বিবেচনা করে দেখবেন।

ওবায়দুল কাদের বলেন, আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। রাজধানীতে চলাচলকারী লক্কর-ঝক্কর বাস নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, জরাজীর্ণ বাস চলাচল নিয়ে আমরা মিটিং করে বিআরটিএর সঙ্গে কথা বলেও সমাধান করতে পারিনি। রাস্তাঘাটে বাসগুলো দেখলে ভীষণ খারাপ লাগে।

বাস মালিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল থেকে নেমে গরিব, জীর্ণশীর্ণ বাস দেখতে কেমন লাগে? বাসের মালিকরা কি লজ্জা পায় না? তারা কি বিদেশে যান না? তারা সেখানকার বাসগুলো দেখেন না?

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading