উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোটার বাড়বে, ইসি’র আশাবাদ

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোটার বাড়বে, ইসি’র আশাবাদ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মে, ২০২৪, আপডেট ১৮:৫৫

জাতীয় নির্বাচন ও প্রথম ধাপের উপজেলা নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ‘ছোটখাট’ সমস্যা কাটিয়ে দ্বিতীয় ধাপের ভোট আরও সুষ্ঠু হবে বলে আশাবাদ জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এতে ভোটার উপস্থিতি বাড়তে পারে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটের দুই দিন আগে রবিবার (১৯ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটের উপস্থিতি ছিল ৩৬ শতাংশের কিছু বেশি। স্থানীয় সরকার নির্বাচনে এত কম হারে ভোট এর আগে পড়েনি।

মো. আলমগীর মনে করেন, ভোটের হার কমার কয়েকটি কারণ রয়েছে। বলেন, ভোট কম পড়ার পেছনে একটি বড় ফ্যাক্টর বিএনপি। তবে একমাত্র ফ্যাক্টর না। আরেকটা বড় কারণ হল, স্থানীয় নির্বাচনে ভোটাররা চাকরিস্থল থেকেও আসতে চায় না। এখন ৬০ শতাংশের বেশি ভোটাররা আসতে চায় না। এটা সারা পৃথিবীতেই এমন। ভারতেও সব দল অংশ নিলেও ৬০ শতাংশ ভোট পড়েনি। ওই দিন (৮ মে) তাৎক্ষণিক কারণ ছিল সকালে বৃষ্টি। অন্যান্য কারণের মধ্যে ধান কাটা ছিল, বড় দল অংশ নেয়নি এসব কারণে ভোট কম পড়েছে।”

মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলায় যে ভোট হতে যাচ্ছে সেদিনও নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আশাবাদী নির্বাচন কমিশনার আলমগীর। তিনি বলেন, ছোটখাটো যে সব সমস্যা হয়েছে, সেগুলো যাতে না হয়, সেজন্য প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে। ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এবং বাধাহীনভাবে ভোট কেন্দ্রে যাবেন সেটা নিশ্চিত করা হবে।…ভোটের হার কেমন হবে সেটা তো আগাম বলা যাবে না। পরিবেশ যদি ভালো থাকে, শান্তি শৃঙ্খলা রক্ষা হচ্ছে ভোটে, তাহলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে ভোটাররা তো আগ্রহী হতেই পারে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading