তাবরিজে রাইসির শোকযাত্রায় হাজারও মানুষের ঢল, কাল তেহরানে দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা

তাবরিজে রাইসির শোকযাত্রায় হাজারও মানুষের ঢল, কাল তেহরানে দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মে, ২০২৪, আপডেট ১৭:০০

হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ বিদায়ে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (২১ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অনুষ্ঠিত এই শোকযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেন। অন্যদিকে মঙ্গলবার থেকে পাঁচদিনের শোক পালন করছে ইরান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য শোক জানাতে বিদায়ী মিছিলে হাজার হাজার ইরানি নাগরিক পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে জড়ো হয়েছেন। এদিকে রাজধানী তেহরান থেকে আল জাজিরার রসুল সরদার মঙ্গলবার বলেছেন, ইরানের রাষ্ট্রীয় মর্যাদাবান ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়া তথা শেষ বিদায়ের অনুষ্ঠানগুলো ‘বেশ কয়েকটি স্থানে এবং বর্ধিত সময়’ নিয়ে হয়ে থাকে।

তাবরিজে বিদায়ী শোক মিছিলের পর ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট রাইসি এবং ৬০ বছর বয়সী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের লাশ অন্য অনুষ্ঠানের জন্য রাজধানী তেহরানে স্থানান্তর করা হবে।এর আগে সরদার বলেছিলেন, মঙ্গলবার দিনের শেষের দিকে মরদেহগুলোকে অন্য একটি অনুষ্ঠানের জন্য মধ্য ইরানের ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোমে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আবারও সেগুলো রাজধানী তেহরানে আনা হবে।

পরদিন বুধবার তেহরানে বৃহত্তর পরিসরের অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজার নামাজের নেতৃত্ব দেবেন এবং বিদায়ী সেই অনুষ্ঠানে বিদেশি বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এরপর প্রেসিডেন্ট রাইসির মরদেহ উত্তর-পূর্ব ইরানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। মাশহাদে অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, তারা পবিত্র এই শহরে রাইসিকে আগামী বৃহস্পতিবার দাফনের পরিকল্পনা করছেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading