গোটা দেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী

গোটা দেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মে, ২০২৪, আপডেট ১৮:৩০

গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশ এখনও উন্মুক্ত নয়। উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতা ফেরাতে চায়, তাদের জায়গা হচ্ছে কারাগারে।
মঙ্গলবার (২১ মে) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দলের নেতা ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভীর দাবি করে বলেন, যারা ব্যাংক ডাকাতি করে, সন্ত্রাসী করে, সবাই সরকারের লোক।

মন্ত্রী-এমপি বা দলের নেতাদের আত্মীয়-স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক। বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না। ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮ বার পিছিয়েছে। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে।

অথচ ইশরাকের মতো তরুণ, যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আজকে সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত। মিছিলের আওয়াজ শুনলেই নেতাকর্মীদের গ্রেপ্তার করে।

ছোট-ছোট বালুকণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে। এ সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারব ।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading