সোনার দাম কমলো

সোনার দাম কমলো

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মে, ২০২৪, আপডেট ০৬:০০

ফাইল ছবিদেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২৪ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে ২০, ১৯, ১২, ৮, ৬ ও ৫ মে ছয় দফায় সোনার দাম বাড়ানো হয়। ২০ মে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৪ টাকা, ১৯ মে ১ হাজার ১৭৮ টাকা, ১২ মে ১ হাজার ৮৩২ টাকা, ৮ মে ৪ হাজার ৫০২ টাকা, ৬ মে ৭৩৫ টাকা এবং ৫ মে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। এতে ছয় দফায় ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ে ১০ হাজার ৩৮১ টাকা।

দফায় দফায় সোনার দাম বাড়ানোর পর এখন কিছুটা কমানো হলো। কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৩ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৭ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৯৬ হাজার ৯২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩৫ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা করা হয়েছে।

অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হবে নূন্যতম ৬ শতাংশ। ফলে শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ৩১ হাজার ৪৯১ টাকা গুনতে হবে।

এর আগে ২০ মে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৭ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮৭ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৮০৩ টাকা করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৮৬৭ টাকা করা হয়।

এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading