স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মে, ২০২৪, আপডেট ১৬:৩০
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে বিদেশ যাওয়ায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মে) স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু শনিবার রাজনৈতিক সফরে চীন গমন করেন। তার অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
ইউডি/এআর

