দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে

দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মে, ২০২৪, আপডেট ১৯:০০

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা চাহিদা ভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রেরণের ব্যবস্থা নেব।

বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘসূত্রিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায়, সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি প্রেরণের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদা সম্পন্ন কর্মী তাদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মী প্রেরণের জন্য করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা করেন।

এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading