গত দুই বছরে ৬ কোটি টাকা আয় করেছে এই শিশু

গত দুই বছরে ৬ কোটি টাকা আয় করেছে এই শিশু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, আপডেট ১৬:৫০

‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’র ‘ফিউরিওসা’ নামক শিশু চরিত্রে অভিনয় করেছে আলায়লা ব্রাউন। এই মুহূর্তে মুখে মুখে তার নাম। তবে এ ছবি দিয়েই পাদ প্রদীপের আলোয় আসেনি সে। আগেই পেয়েছে জনপ্রিয়তা। গত দুই বছরে সে আয় করেছে ছয় কোটি টাকা।

আলায়লা অভিনয়ে নাম লেখায় ২০১৯ সালে। টিভি সিরিজ ‘মিস্টার ইনবিটুইন’ দিয়ে শুরু হয়েছিল পথচলা। তবে তাকে জনপ্রিয়তা এনে দেয় ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার’ সিরিজটি। ২০২২ সালে অভিনীত এ সিরিজে নিকোল কিডম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয় সে।

আর পেছনে তাকাতে হয়নি। এরপর সে চোখে পড়ে নির্মাতা জর্জ মিলারের। তার পরিচালনায় অভিনয় করে ‘থ্রি থাউজেন্ড ইয়ার অব লংগিং’ছবিতে। ছবিটি জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় তার। ফলস্বরুপ শিশুশিল্পী হিসেবে হলিউডে জায়গাটি পোক্ত করে নেয় আলায়লা।

সিরিজ ও সিনেমায় সমানতালে কাজ করতে থাকে। তার ক্যারিয়ারকে আরও মসৃণ করে তোলে ভৌতিক ও থ্রিলার সিনেমা ‘স্ট্রিং’। আর ‘ম্যাড ম্যাক্স’ তো দুনিয়া কাপাচ্ছে। এরইমধ্যে পকেটে ঢুকিয়েছে ৫৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সেইসঙ্গে পকেট ভারী হয়েছে আলায়লারও। শুরুর দিকে নামমাত্র পারিশ্রমিক পেলেও জনপ্রিয়তার সঙ্গে বেড়েছেও তা। গত দুই বছরে সে আয় করেছে ৫ লাখ ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকার বেশি।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading