ঈদে বিশেষ স্টিমার সার্ভিস ১৩, ১৬ ও ২০ জুন

ঈদে বিশেষ স্টিমার সার্ভিস ১৩, ১৬ ও ২০ জুন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ জুন, ২০২৪, আপডেট ১১:০০

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ১৩, ১৬ ও ২০ জুন ঢাকা থেকে মোড়েলগঞ্জ এবং ১৪, ১৮ ও ২২ জুন মোড়েলগঞ্জ থেকে ঢাকায় চলাচল করবে এই স্টিমার।

অগ্রিম টিকিট পেতে কয়েকটি ফোন নম্বর (০১৮১৭-১২৫১৮৪ (হেড অফিস), ০১৭১৫-৪০৮০৪২, ০১৮৭৬-০২৫৭৯৯ (সদরঘাট অফিস) এবং ০১৭৩১-৪৪২৫৫৩ (বরিশাল অফিস) দিয়েছে কর্তৃপক্ষ। এসব নম্বরের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।

রবিবার (২ জুন) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানএ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস চালু থাকবে। ১৩ জুন,১৬ জুন ও ২০ জুন ঢাকা থেকে মোড়েলগঞ্জ এবং ১৪ জুন, ১৮ জুন ও ২২ জুন মোড়েলগঞ্জ থেকে ঢাকা চলাচল করবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading