অবশেষে বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন কোহলি

অবশেষে বর্ষসেরার পুরস্কার হাতে পেলেন কোহলি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ জুন, ২০২৪, আপডেট ১৮:০০

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন বিরাট কোহলি। এ ছাড়াও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই তারকা ব্যাটার। এবার আনুষ্ঠানিকভাবে সেই পুরস্কার হাতে পেয়েছেন তিনি।

গত জানুয়ারিতে বর্ষসেরা নির্বাচিত হন কোহলি। তবে এতদিন পুরস্কার হাতে পাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকার অবস্থান করছেন ইন্ডিয়ার ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। সেখানেই তার হাতে বর্ষসেরার পুরস্কার হিসেবে একটি ট্রফি ও ক্যাপ তুলে দেওয়া হয়েছে।

সোমবার (০৩ মে) তাকে দেওয়া পুরস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে আইসিসি।

গত বছর ২৭ ওয়ানডের ২৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি এবং ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২.৪৭ গড় এবং ৯৯.১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি।

১১ ইনিংসে ৭৬৫ রান করে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসেই যা সর্বোচ্চ রানের রেকর্ড। বিশ্বকাপে আরও একটি রেকর্ড গড়েন কোহলি।

স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে শতকের বিশ্বরেকর্ড ভেঙে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। এছাড়া এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের এশিয়া কাপ জয়েই তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান। এরপর ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত বাহিনী। গ্রুপ পর্বে তাদের পরের দুই ম্যাচ যথাক্রমে আমেরিকা ও কানাডার বিপক্ষে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading