টিসিবির জন্য কেনা হচ্ছে ৬ হাজার টন মসুর ডাল

টিসিবির জন্য কেনা হচ্ছে ৬ হাজার টন মসুর ডাল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, আপডেট ১৮:৩০

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য বগুড়ার রায় এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৬০ কোটি ৪৭ লাখ টাকায় ৬ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে বগুড়ার রায় এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৬ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৬০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ১০০.৭৯ টাকা। যা আগে ছিল ১০১.৩৩ টাকা।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading