শতাধিক আসনের ফল ঘোষণা, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

শতাধিক আসনের ফল ঘোষণা, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, আপডেট ১৮:৪৫

ইন্ডিয়ার লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ধীরে ধীরে প্রকাশ করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা একশরও বেশি আসনের ফলাফল ঘোষণা করেছে।

এতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি এগিয়ে আছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ১০৬টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৬৪টি আসন। অপরদিকে তাদের প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে।

দেশটির লোকসভায় সর্বমোট ৫৪৩টি আসন রয়েছে। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত ২৭৭টি আসনে জয় পেতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ২০১৯ সালের নির্বাচনে একাই ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আর তাদের জোট ‘এনডিএ’ পেয়েছিল ৩৫৩টি আসন।

তবে মোদির বিজেপি এবার আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার (০৪ জুন) সকাল থেকে যখন ভোটের ফল ঘোষণা শুরু হয় তখন থেকে দেখা যাচ্ছিল বিজেপি গতবারের চেয়ে অনেক পিছিয়ে আছে।

তবে বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। যার অর্থ মোদি আবারও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে এক্ষেত্রে তাকে জোট দলগুলোর সহায়তা নিতে হবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading