নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ইন্ডিয়া যাচ্ছেন শেখ হাসিনা

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ইন্ডিয়া যাচ্ছেন শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ জুন, ২০২৪, আপডেট ১০:৫০

টানা তৃতীয় মেয়াদে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন।

এর আগে বুধবার টেলিফোনে কথোপকথনের সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading