স্থগিত থাকা ২০ উপজেলার ভোট রবিবার

স্থগিত থাকা ২০ উপজেলার ভোট রবিবার

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ জুন, ২০২৪, আপডেট ১০:৪০

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের স্থগিত হওয়া ২০ উপজেলার ভোট আগামীকাল রবিবার (৯ জুন) অনুষ্ঠিত হবে। শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় নির্বাচনের প্রচারণা শেষ হয়। এই সময়ের পর প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ প্রচারণা চালালে জরিমানা এমনকি প্রার্থিতা বাতিলের ঝুঁকিতেও পড়তে পারেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামীকাল ৯ জুন সকাল ৮টায় ২০ উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করার বিধান রয়েছে আইনে। সে হিসেবে শুক্রবার (৭ জুন) মধ্যরাত ১২টায় সকল ধরনের প্রচার বন্ধ করতে হবে।

বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা।

গত ৮ মে থেকে দেশের উপজেলাগুলোয় ভোট করেছে ইসি, ৯ জুন যা শেষ হবে। তবে কয়েকটি উপজেলায় এখনো মেয়াদপূর্তি না হওয়ায় ভোট হবে আগামী বছর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading